করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে