একবার না পারিলে দেখ শতবার—বহুল প্রচলিত প্রবাদের সার্থকতা এবার দেখিয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। দুবাইয়ে গত রাতে প্রথমবারের মতো এই সংস্করণে শিরোপা জিতল হোয়াইট ফার্নস।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-দুবাইয়ে গত রাতে দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের। প্রথম শিরোপা হোয়াইট ফার্নস জিতল হেসেখেলে (৩২ রানে)। ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৩ রান। দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ব্যাটার ননকুলুলেকো ম্লাবা শট খেলতে গিয়ে সেটা মিস করেছেন।মুহূর্তেই উল্লাস শুরু নিউজিল্যান্ড দলে। অধিনায়ক সোফি ডিভাইন, অ্যামেলিয়া কার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে যান। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু বলেন, ‘সত্যিকার অর্থেই ব্যাপারটা পরাবাস্তব। দল নিয়ে অনেক অনেক গর্বিত। অবিশ্বাস্য মনে হচ্ছে। এই জয়টা বিশেষ কিছু।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না। টানা ১০ ম্যাচ হেরে হোয়াইট ফার্নস খেলতে আসে বিশ্বকাপের মঞ্চে। ভারতকে ৫৮ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করে নিউজিল্যান্ড। দুবাইয়ে শিরোপা জয়ের পর ট্রফি হাতে পোজ দিয়ে পিচের ওপর বসে পড়েন ডিভাইন। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক মুহূর্ত। আপনাদের সামনে ট্রফিসহ আসতে পেরেছি। নির্দিষ্ট কিছুর কথা বলা কঠিন। কারণ এখানে অনেক ব্যাপার আছে। আমি বলতে চাচ্ছি, সবাই ম্যাচগুলো নিয়ে ভেবেছে। কিন্তু কঠোর পরিশ্রমের গল্পের কথা তো সবাই জানে না। তবে পারফরম্যান্সের কথা যদি আপনি বলেন, আমি বলব ভারতই সুর বেঁধে দিয়েছে (নিউজিল্যান্ডের শিরোপা জয়ের)।’
ভারতকে হারানোর পরের ম্যাচেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। শারজায় হঠাৎ ধসে যাওয়া নিউজিল্যান্ড ৬০ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। সেখান থেকে কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল হোয়াইট ফার্নস। শ্রীলঙ্কা, পাকিস্তানকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকিট কাটে নিউজিল্যান্ড।
ডিফাইন গত রাতে শিরোপা জয়ের পর ভারত ম্যাচের কথা। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘নির্দিষ্ট কোনো ম্যাচ বা মুহূর্ত খুঁজে বের করা কঠিন। খুব সম্ভবত ভারত ম্যাচের কথা বলাই যায়। দক্ষিণ আফ্রিকায় সবশেষ যে বিশ্বকাপ খেলেছি, সেটার পর থেকে এই ম্যাচটাই ছিল পরিপূর্ণ পারফরম্যান্স। যেমনটা আমি বললাম যে এটাই দলটার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসেছে। সবাইকে একত্রিক করতে পেরেছে এবং আমরা যে এটা করতে পারি, সেই সাহস জুগিয়েছে।’
২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছিল নিউজিল্যান্ড। হোয়াইট ফার্নসের সেই হৃদয়বিদারক দুই ঘটনার সাক্ষী ছিলেন ডিভাইন। সে কারণেই গত রাতে শিরোপা জয়ের পর একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এবার তো শিরোপাখরা নিউজিল্যান্ড কাটিয়েছে তাঁর নেতৃত্বে। ট্রফি নিয়ে ডিভাইন, লি তাহুহু, সুজি বেটস-তিন অভিজ্ঞ ক্রিকেটার করেন বাঁধভাঙা উদযাপন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টানা দুইবার (২০২৩,২০২৪) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারল না।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার
বয়স দল সাল
সুজি বেটস ৩৭ বছর ৩৪ দিন নিউজিল্যান্ড ২০২৪
সোফি ডিভাইন ৩৫ বছর ৪৯ দিন নিউজিল্যান্ড ২০২৪
লি তাহুহু ৩৪ বছর ২৭ দিন নিউজিল্যান্ড ২০২৪
ক্লেয়ার টেলর ৩৩ বছর ২৬৯ দিন ইংল্যান্ড ২০০৯
শেলি নিটস্কি ৩৩ বছর ১৬৪ দিন অস্ট্রেলিয়া ২০১০

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের নায়ক লিওনেল মেসি। ডালাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই করেন এই মহাতারকা। ম্যাচের দ্বিতীয় গোলের পর তাঁর উদযাপনের সঙ্গে জড়িয়ে গেছে আর্জেন্টিনার এই সাংবাদিকের নাম।
২৩ মিনিট আগে
লিওনেল মেসিকে নিয়ে নিজের নামে ছড়িয়ে পড়া আলোচিত একটি মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। জানালেন, মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি তিনি।
১ ঘণ্টা আগে
অস্ট্রিয়াকে হারিয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে নকআউটের টিকিট কেটেছে আর্জেন্টিনা। একই সঙ্গে গ্রুপসেরা হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে তাদের ম্যাচটি এখন তাই কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। সে ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোট হানা দিয়েছে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ৩৯তম জন্মদিন আগামীকাল। অবশ্য আগেভাগেই উদ্যাপনের কাজটা সেরে রেখেছেন। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন তিনি। মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছানো এই আর্জেন্টাইন তারকা ম্যাচ শেষে মিক্সড জোনে কথা ব
৩ ঘণ্টা আগে