
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চাকরির প্রবেশের বয়স বৃদ্ধি–সংক্রান্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়েছে। বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহতদের তালিকা তৈরিতে সরকারকে ভুগতে হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা। তিনি বলেন, ‘সে সময় হাসপাতালগুলোতে কাগজপত্র সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালগুলোর সঙ্গে ক্রস চেক করতে পারছি না। আমাদের কাছে ভেরিফাইড লিস্ট বাদেও আরেকটা তালিকা আছে, সেটা মাঠপর্যায় থেকে যাচাই-বাছাই করতে হচ্ছে।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে, নির্দেশদাতা ও যারা সরিয়ে ফেলেছে, তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। দোষীদের শাস্তির মুখোমুখি করব।’

সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা
৬ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগে
দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসে অপরাধের সংখ্যা বেশি না বাড়লেও অপরাধের ধরন ও নিষ্ঠুরতায় এসেছে উদ্বেগজনক পরিবর্তন। গত জুলাই মাসের তুলনায় নারী ও শিশু হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ ও হত্যা অনেকাংশে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
‘আমরা কোনো সংখ্যার সিন্ডিকেটই চাই না। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ থাকতে হবে। নেপাল, পাকিস্তান বা মিয়ানমারের ক্ষেত্রে এ ধরনের কাঠামো করা হয়নি। ফলে বাংলাদেশের জন্য করা চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।’
১০ ঘণ্টা আগে