
বর্তমানেও বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে দাবি করে দ্রুত তাঁদের সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রুত সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো শ্লথ গতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবের কথা বলছি—তার অন্তর্নিহিত চেতনা, মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।’
বিভিন্নভাবে নির্যাতন–নিপীড়নের শিকার বিএনপির ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। হাসিনার আমলে বিরোধী দল যারাই ছিল, হামলা-মামলায়, দমন-পীড়নে সব সময় ব্যস্ত রাখত। আজ যেভাবে কথা বলতে পারছি, হাসিনা সরকার থাকলে তা–ও হতো না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিত। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, গায়েবি মামলা হয়েছে। সময়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের যথার্থ মূল্যায়ন করা হবে।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার দেশের মাটিতেই হবে। কাউয়া কাদের বলেছিল—খেলা হবে, এখন খেলা ছেড়ে পালিয়েছে। তাদের এ দেশে স্থান হয়নি, আর হবেও না।’
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর এলাহি, জেলা যুবদলের সভাপতি শাহরিয়ার হুসেইন বিদ্যুৎ ও সম্পাদক হাসানুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আজহায় বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দল ও সরকারের বিরুদ্ধে চলমান নানা ‘অপপ্রচার’ প্রতিরোধ এবং সরকারের গত তিন মাসের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈদের সময় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পরে বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। তারই অংশ হিসেবে বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, বিএনপি এসে আওয়ামী লীগের পথেই হাঁটছে...
৬ ঘণ্টা আগে
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
২ দিন আগে