২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর নতুন ওয়েব কনটেন্টে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করবেন তাঁরা। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অপূর্ব বলেন, ‘অনেক দিন পর অমির সঙ্গে কাজ হচ্ছে। এ ছাড়া তিন বছর হয়ে গেছে ওটিটিতে ফারিণের সঙ্গেও কোনো কাজ নেই। সবমিলিয়ে হাউ সুইট নিয়ে আমি খুব আশাবাদী। গল্পটি শোনার পর খুব একসাইটেড। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে এবারও তেমনটা হবে।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘অমি ভাইয়ের পরিচালনায় অনেক কাজ হয়েছে আমার। এ ছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গেও অনেক নাটকে অভিনয় করেছি। তবে ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি হাউ সুইটের মাধ্যমে নতুনভাবে দর্শক আমাদের দেখবে।’
এখনই গল্প নিয়ে কিছু জানাতে চান না নির্মাতা অমি। তিনি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। আমার মনে হয় যে, যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন। আশা করি, ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে।’
আগামী নভেম্বরে শুরু হবে হাউ সুইটের শুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের ভেতরকার কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। জানা গেছে সিনেমায় থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পাবে হাউ সুইট।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে