
রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে দৈত্যদানব হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন নঈম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় এ দাবি করেন নুরুল হক।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘জনগণের যে প্রত্যাশা, এই যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে দৈত্য-দানব হয়ে ওঠে, রাজনৈতিক দলের নেতারা জমিদার হয়ে ওঠে। এই জমিদার যেন না হতে পারে, দৈত্য-দানব যেন না হতে পারে, তার জন্য আমরা বলেছি যে, সংসদে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকতে হবে। যেই রাজনৈতিক দল জনগণের ভোট পাবে, তারা যেন সংসদে থাকতে পারে।’
নুরুল হক বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিধান রয়েছে, অর্থাৎ কোনো দল যদি ১ পার্সেন্ট ভোট পায়, সারা বাংলাদেশে সেই দলের তিনজন সংসদ সদস্য প্রার্থী থাকবেন। কোনো ছোট দল যদি ১০ পার্সেন্ট ভোট পায়, যেহেতু ৩০০ আসন, তার ৩০ জন এমপি থাকবেন। তাহলে কোনো একক দলের মাতব্বরি সংসদে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা চায় আমাদের দল, জামায়াতসহ বিভিন্ন দল। একমাত্র বড় এক-দুটি দল ছাড়া সব দল এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে।’
প্রতিকূল সময়ে ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে উল্লেখ করেন নুরুল হক। তিনি বলেন, ‘আজকের যে এই গণ-অভ্যুত্থান, যে পাটাতনের (কোটা সংস্কার আন্দোলন) ওপর দাঁড়িয়ে গণ-অভ্যুত্থান ঘটেছে। ২০১৮ সালে সেই কোটা সংস্কার আন্দোলনের জন্ম দিয়েছিলাম আমরা। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। ২০১৮ সালে আমরা সেই আন্দোলন করতে গিয়ে নির্যাতিত-নিষ্পেষিত হয়েছি। ইউটিউবে যান, ফেসবুকে যান, কোটা সংস্কার আন্দোলনের হামলা লিখলেই সমস্ত ডকুমেন্ট চলে আসবে, আপনারা দেখতে পারবেন।’
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, অর্থ সম্পাদক ফাহিম, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক নবাব আলী, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. সজিব, টাঙ্গাইল জেলা বার সমিতির সদস্য ও কেন্দ্রীয় আইনজীবী পরিষদের সদস্য আসাদ ইসলাম প্রমুখ।
পথসভা শেষে ভিপি নুর ও তাঁর দলের বিভিন্ন নেতা-কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গোপালপুরের ইমনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা দেন।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
১ ঘণ্টা আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
১ ঘণ্টা আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
২ ঘণ্টা আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
২ ঘণ্টা আগে