মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। এই টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দল ঘোষণা করেছে, সেখানে নেই কোনো চমক। ভারত সিরিজের দল থেকে এক পরিবর্তন এনেছে বিসিবি।
বিসিবি আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এক পরিবর্তন বলতে খালেদ আহমেদের বাদ পড়া। যিনি সবশেষ ভারত সিরিজের দলে ছিলেন।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে থাকছেন সাদমান ইসলাম, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। জয় অবশ্য ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্টের এক ম্যাচেও একাদশে ছিলেন না।
সাকিবের বিদায়ী টেস্টের দলে আছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। দলে আছেন আরেক অভিজ্ঞ মুমিনুল হক। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও কোনো টেস্ট খেলেননি জাকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি।
পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। হাসান চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। এই সিরিজে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। সেটার আগে পাকিস্তান সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও জাকের আলী অনিক।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৯ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
১০ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
১১ ঘণ্টা আগে