ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তাঁরা এ মিছিল করেন।
ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০-৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তাঁরা মিছিল করতে থাকেন।
আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল চলতে থাকে। মিছিলে থেকে নানান স্লোগান দেওয়া হয়।
মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বেশ কয়েক মিনিট মিছিল করার পর মিছিলকারীরা সবাই এলাকা ত্যাগ করেন।

সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি...
৭ ঘণ্টা আগে
দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। প্রথম লংমার্চটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এ কর্মসূচি চলাকালে পথে অনেকগুলো পথসভাও করবে তারা।
১৪ ঘণ্টা আগে
বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১ দিন আগে