
আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা ফিরিয়ে দিয়েছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।
তাতে বলা হয়, করদিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করেই এ সুবিধা পাওয়া যাবে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
সামরিক শাসনকালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী কর অব্যাহতি পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই কর অব্যাহতি বহাল ছিল। বিভিন্ন মেয়াদে কর অব্যাহতি নবায়ন করা হতো। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর অব্যাহতি ছিল।
কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ রাখা হয়। ২০২১ সালের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হয় ব্যাংকটিকে।
ওই সময় কর অব্যাহতি চেয়ে গ্রামীণ ব্যাংক সরকারের কাছে আবেদন করলেও তাতে সম্মতি মেলেনি। এবার নতুন করে পাঁচ বছর তিন মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।
এদিকে সাম্প্রতিক বন্যার সময় ত্রাণ তৎপরতাসহ আলোচিত-সমালোচিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের দানকৃত আয়কেও কর অব্যাহতি দেওয়া হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন জমাসহ বিধিবিধান প্রতিপালনের শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনকে এ সুবিধা দেওয়া হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। যারা শিক্ষা, দাওয়াত, মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ইসলামি পণ্ডিত শায়খ আহমাদুল্লাহ ২০১৭ সালে এ সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনিই এর চেয়ারম্যান।

দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
১৫ মিনিট আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
২২ মিনিট আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
৮ ঘণ্টা আগে