২০১৭ সালের একটি পত্রিকার ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল অভিনেত্রী কুসুম শিকদারের লেখা ‘শরতের জবা’। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তাঁর। চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। আজ স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন কুসুম শিকদার। শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি। কুসুম শিকদার বলেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন এই সময়ে সিনেমাটি মুক্তি না দিতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ। নানা যুদ্ধের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যেও পজিটিভ থাকি। দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’
সর্বশেষ ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন কুসুম শিকদার। এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাঁকে। আবারও অভিনয়ে নিয়মিত হতে চান কুসুম। আর পরিচালনার বিষয়টি এই সিনেমার সাফল্যের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। যৌথ প্রযোজনায় কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৯ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২০ ঘণ্টা আগে