পনীর পোলাও
ঊপকরণ
পোলাও চাঊল ২ কাপ,
গরম জল চার কাপ,
গুঁড়াদুধ ১ টেবিল চামচ,
পনীর স্লাইস ১ কাপ,
গ্রেট করা পনীর আধা কাপ,
আদা কুচি ২ চা-চামচ,
এলাচও ৫ থেকে ৬টি,
দারুচিনি ৩ টুকরা,
লবংগ ৩টি, কাচাঁমরিচ ৪ থেকে ৫টি, কিসমিস এক মুঠো, ঘি ১ কাপ, তেজপাতা ২টি।
প্রণালী
চাল ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে হবে। পনীর স্লাইস পরিমাণ মতো লবণ মেখে ঘি দিয়ে সঁতে করে নিতে হবে। তারপর প্যানে ঘি দিয়ে তেজপাতা, আদা কুচি দিয়ে একটু ভেজে এলাচি, দারুচিনি, লবংগ দিয়ে ভেজে চাল দিতে হবে। লবণ দিয়ে একটু ভেজে গরম জল দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে পানি ও চাল সমপরিমান হলে গুঁড়াদুধ ২ চামচ পানিতে গুলিয়ে দিতে হবে। কাচাঁমরিচ দিয়ে আরও কিছুক্ষণ কম আঁচে ঢেকে কিসমিস ও চিনি দিয়ে নেড়ে পনীর স্লাইস ও গ্রেট করা পনীর দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈর পনীর পোলাও।

গরমকালে প্রায় রোজই কোনো না কোনো ঠান্ডা পানীয় তৈরি হয় বাড়িতে। তরমুজ থাকলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি পানীয়। আপনাদের জন্য তরমুজের মোহিতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। আবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয় প্রায়ই। কিন্তু তারপরেও ঘটনা থেমে নেই।
১১ ঘণ্টা আগে
পিরিয়ড চলাকালে মেয়েদের মুড সুইং হয়। কথাটা এখন মোটামুটি সবাই জানেন। এ সময় এই ভালো লাগা আবার মুহূর্তেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার ব্যাপারটি আজকাল নারীদের ঘরের মানুষেরাও সদয় দৃষ্টিতেই দেখেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, পিরিয়ড শুরু হওয়ার কয়েক দিন আগে থেকে নিজের জীবনের খারাপ স্মৃতিগুলোর ফ্ল্যাশব্যাকই...
১৪ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে সারা দিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিন্তু তাপমাত্রা বেশি হলে শুধু পানি পানই যথেষ্ট নয়, এমন সময়েই হাইড্রেটিং ড্রিংকস পান করতে হয়। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন...
১৫ ঘণ্টা আগে