চ্যাপেলা ব্যাংককের যাত্রা শুরু ২০২০ সালে। মাত্র ৪ বছরের মধ্যে এটি বিশ্বের ৫০ সেরা হোটেল তালিকার দ্বিতীয় সংস্করণে শীর্ষ স্থান দখল করেছে। লন্ডনে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট হোটেলস একাডেমি। সে তালিকায় থাকা ৫০টি হোটেলের ১৯টি এশিয়ার। এ ছাড়া তালিকায় রয়েছে ইউরোপের ১৩টি, উত্তর আমেরিকার ৯টি, আফ্রিকার ৪টি, ওশেনিয়ার ৪টি এবং দক্ষিণ আমেরিকার ১টি হোটেল।
তালিকায় শীর্ষস্থানীয় ১০টি হোটেলের মধ্যে ৭টি এশিয়ার। চ্যাপেলা ব্যাংককের পরে তৃতীয় স্থানে আছে হংকংয়ের রোজউড হংকং হোটেল। এর বেডরুম থেকে আশপাশের শহরের দৃশ্য উপভোগ করা যায়। ৫ নম্বরে আছে হংকংয়েরই অন্য হোটেল দ্য আপার হাউস। হোটেলে থাকা ৪০০টির বেশি চিত্রকর্ম এর আকর্ষণীয় দিক। ৬ নম্বরে আছে র্যাফেলস সিঙ্গাপুর হোটেল। ৭ নম্বরে আমান টোকিও।
মালদ্বীপের সোনেভা ফুশি আছে ৮ নম্বরে। সৈকতের ২০ মিটারে বিস্তৃত এই হোটেলে ৬৩টি ব্যক্তিগত ভিলা রয়েছে। এর নির্জনতার কারণে অতিথিরা মনে করতেই পারেন, দ্বীপে অন্য কেউ নেই। পূর্ব ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সুম্বা দ্বীপ। সেরা দশের তালিকায় ১০ নম্বর হোটেলটি এই সুম্বা দ্বীপের নিহি সুম্বা হোটেল। আউটডোর ঝরনা, সৈকতে ঘোড়ায় চড়া এবং একটি ক্লিফটপ ওপেন-এয়ার স্পা নিহি সুম্বার মূল আকর্ষণ।
সূত্র: সিএনএন

বাসে উঠেছেন, অফিসে পৌঁছেছেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসবেন—সবকিছুই একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ হাতটা অভ্যাসবশত পকেটে বা ব্যাগে গেল। মোবাইল ফোন নেই! সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা মোচড় দিয়ে উঠল। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এমন পরিস্থিতিতে আপনি একা নন, আমাদের অবচেতনেই এই ছোট্ট ডিভাইস...
৯ ঘণ্টা আগে
প্রতিবারই চায়ে চিনি নেওয়ার সময় বা মিষ্টিজাতীয় কিছু খাওয়ার সময় অপরাধবোধে ভুগছেন? রোজই ভাবেন, আজ থেকে আর চিনি খাবেন না। কিন্তু নিজেকে করা এই প্রতিজ্ঞা রাখতে নিজেই হিমশিম খাচ্ছেন, তাই তো?...
১৪ ঘণ্টা আগে
প্রায় সবারই চুলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। চুল পড়া, অসময়ে পেকে যাওয়া, খুশকি, রুক্ষভাব আরও কত কী! এসব সমস্যার সমাধান হিসেবে প্রতিদিন চুলের ওপর চলতে থাকে নানান নিরীক্ষা। এসব সমস্যা সমাধানে নারকেল তেল, আমলকী, পেঁয়াজের রস, অলিভ অয়েল ইত্যাদি উপকরণের নাম তো সবারই জানা। তবে চুলের নানান সমস্যা...
১৬ ঘণ্টা আগে
ছুটির দিনে বিকেলে অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু একটি ডেজার্ট। আপনাদের জন্য শির খুরমার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগে