
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। বিশেষ করে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা হয়েছে। আলোচিত হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যু বিবেচনায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্কও।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্টেট ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, গণহত্যা ও নৃশংসতার পর একনায়ক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারপ্রধান নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি) ব্লিঙ্কেন অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং প্রেসিডেন্ট বাইডেনও জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে দেশটির চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এসব ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের (প্রধান) উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে যে অগ্রগতি হবে সেগুলো আমরা অবশ্যই সবার সামনে তুলে ধরতে উন্মুখ।’
অপর এক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্করের ওয়াশিংটন সফরে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। প্রশ্নকারী মিলারের কাছে জানতে চান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এখানে (মার্কিন পররাষ্ট্র দপ্তরে) ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে তাঁর সাক্ষাতের সময় বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা করা হয়েছিল কি? বিশেষ করে যখন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ আছে।
এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে, বাংলাদেশসহ আঞ্চলিক প্রায় সব সমস্যা প্রায়শই ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে ওঠে আসে। তবে সে বিষয়ে এখন আপনাদের সামনে কিছু উপস্থাপন করার নির্দিষ্ট কোনো তথ্য নেই আমার কাছে।’

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার গণমাধ্যমে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
আগুন লাগার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ...
৭ ঘণ্টা আগে
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ভুয়া পরিচয়ে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির ও প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান
৭ ঘণ্টা আগে
গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
৮ ঘণ্টা আগে