
ছাত্র–জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন, এমন খবর গণমাধ্যমে এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক চর্চা হচ্ছে। তবে এই তথ্যের পক্ষে কেউ নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করেনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বলছে, শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য তাঁদের কাছে নেই। ভারত সরকার এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের সঙ্গে শেয়ার করছে না।
তবে আজ মঙ্গলবার বিবিসি বাংলা ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।
দিল্লিতে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন শুভজ্যোতি। সবগুলো সূত্রই নিশ্চিত করেছেন, ‘শেখ হাসিনা দিল্লিতে গত সপ্তাহে এখানে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’
শেখ হাসিনার বর্তমান অবস্থান দিল্লিতে ঠিক কোথায় সে ব্যাপারে ভারত কখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে তাঁর অবস্থান যে গত কয়েক দিনের মধ্যে পাল্টায়নি বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।
ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই!’ সুতরাং শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতে বা অন্য কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’–এ গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন ওই কর্মকর্তা।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারত ও ইউএই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’
তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাঁকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিশিয়ালি কেউ দিতে পারেনি। আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।’

জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।
৩৭ মিনিট আগে
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য করা হয়েছে। আদেশে বলা হয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিধিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে ইসি। এ জন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের মতামতের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে