
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর আজ সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তাপসী তাবাসসুম ঊর্মি তাঁর ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটন পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়েছে আপনার, মহাশয়! তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে আমি কে? রাজাকার–রাজাকার। আপনাদের এ স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল—এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন, এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
এর আগে অপর এক স্ট্যাটাসে সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, ‘আবু সাঈদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কি না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল, সে না কি শহীদ! এটাও এখন মানা লাগবে! আর এ আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশে অথর্ব জাতি প্রগতিশীল সমাজ কেঁদেকেটে বুক ভাসিয়েছে।’
ঊর্মি লিখেছেন, ‘এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এ অথর্ব সমাজ নিবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুরে। লালমনিরহাট থেকে এ উপদেষ্টার দলের জন্য পাঠাতে হয়েছে গাড়ি। রংপুরের সাত জেলা থেকেও পাঠাতে হয়েছে গাড়ি। এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেল, তার তেল খরচ কে দিয়েছে?’
এসব স্ট্যাটাসের বিষয়ে গতকাল রোববার রাতে জানতে চাইলে ঊর্মি মোবাইল ফোনে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি—এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, যা বিভিন্ন কারণে হতে পারে। এ মুহূর্তে এর বাইরে কিছু বলতে পারব না।’ তবে ওএসডির চিঠি পৌঁছার পর থেকে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রধান উপদেষ্টাকে নিয়ে দেওয়া পোস্টটি ভাইরাল হলে আলোচনা–সমালোচনার ঝড় ওঠে। এরপর গতকাল রোববার রাতেই তাঁকে প্রথমে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। বদলির এ আদেশের অনুলিপি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে পুনরায় ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে। বদলির আদেশ পেয়ে সকালেই লালমনিরহাট ত্যাগ করেন সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি।

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
১০ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১৪ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
১৬ ঘণ্টা আগে