যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়।
২১ বছর বয়সী এক তরুণী জনি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। সেই তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জনি মাস্টার তাঁকে একাধিকবার যৌন নিগ্রহ করেছিলেন। যেহেতু তরুণী সেই সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন, সে কারণে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনস্ অ্যাক্ট বা পাকসো আইনের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। জনিকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেলের উপ-পরিচালক ইন্দ্রাণী বোসের স্বাক্ষরিত চিঠিতে লেখা রয়েছে, ‘অভিযোগ গুরুতর হওয়ায় এবং বিষয়টি বিচারাধীন থাকায় কর্তৃপক্ষ ২০২২ সালের (তিরুচিত্রম্বলম সিনেমার জন্য) সেরা কোরিওগ্রাফারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাইক জনি বাশার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।’
শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল আগামী ৮ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জনি মাস্টারকে দেওয়া আমন্ত্রণও প্রত্যাহার করে নিয়েছে।
জনি মাস্টারের আসল নাম শেখ জনি বাসা। দক্ষিণী ও বলিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোরিওগ্রাফার হিসাবে সুপরিচিত নাম জনি মাস্টার। চলতি বছরই ধানুশ অভিনীত ‘থিরুচিত্রমবলম’ সিনেমায় কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার বিজয়ী হিসেবে জনি মাস্টারের নাম ঘোষণা করা হয়েছিল। একাধিক তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। যেসব সিনেমার গানে জনি কোরিওগ্রাফি করেছেন এমন তালিকায় আছে ‘পুষ্পা : দ্য রাইজ’, ‘জয় হো’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘স্ত্রী ২’-এর মতো সিনেমা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ মিনিট আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ মিনিট আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
১ ঘণ্টা আগে