সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একই সঙ্গে সৌরশক্তি ও গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেই সঙ্গে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।
১২০০ ওয়াট থেকে ৫৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী জানান, ‘আর্ক’ ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএসের প্রধান সুবিধা হলো এটি ২০ পারসেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
লিয়াকত আলী আরও জানান, বৈরী আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী অ্যালুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।
এ ছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরও সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইনস্টল করা যায়।
জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭ হাজার টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮ হাজার ৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইনে ওয়ালটন ইপ্লাজা এবং ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাবে।

একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রমাগত সংকুচিত হচ্ছে বাজার। ফলে দেশের সিমেন্টশিল্প এখন দ্বিমুখী চাপে পড়েছে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং ব্যক্তিপর্যায়ে বাড়িঘর নির্মাণ কমে যাওয়ার কারণে সিমেন্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।
১৯ মিনিট আগে
দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরীর...
২ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন...
২ ঘণ্টা আগে