জোর করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। এই মামলায় অন্য আসামিরা হলেন-হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতনামা ১০-১৫ জন। রাজধানীর পল্লবী থানায় করা মামলা থেকে এই তথ্য জানা যায়।
মামলার এজাহারে বাদী সারোয়ার চৌধুরী দাবি করেন, জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন।
তিনি আরও দাবি করেন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা (যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে) সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও শুভ্র দিয়েছিলেন।

সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১৫ মিনিট আগে
মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
৪ ঘণ্টা আগে
কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
১৬ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১৯ ঘণ্টা আগে