
চলে গেলেন ইংল্যান্ডের মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, হ্যারি পটারের ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’খ্যাত ডেম ম্যাগি স্মিথ। আজ শুক্রবার সকালে লন্ডনের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তাঁকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ।’
১৯৫০ সালে মঞ্চনাটক দিয়ে ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। পুরস্কৃত হয়েছেন অস্কার থেকে শুরু করে বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব আসরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় স্কুলশিক্ষিকা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ম্যাগি স্মিথ।
এরপর ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পান। অস্কারে মনোনীত হয়েছেন আরও চারবার। তবে হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।
ম্যাগি স্মিথকে হারিয়ে হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তার আগের বছর, ২০২২ সালের অক্টোবরের মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। পর পর তিন বছরের মধ্যে হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে। ফলে হ্যারি পটারের জাদুনগরী এখন যেন অনেকটাই নিষ্প্রভ।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৯ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২০ ঘণ্টা আগে