
পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে সাকিবের ব্যবসায়িক অংশীদার এবং পুঁজিবাজারে কারসাজিকারক (গ্যাম্বলার) হিসেবে পরিচিত সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে ৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে।
আজ মঙ্গলবার বিএসসির ৯২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএসএসির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটি আইন ভঙ্গ করায় আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা, এশাল কমিউনিকেশনকে ৭৫ লাখ, সাকিব ও হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং জাহিদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খেলাপি হিসেবে বিবেচিত আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে শতভাগ মার্জিনে আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শোধনাগারটির উৎপাদন সচল রাখা এবং অপরিশোধিত চিনি আমদানি অব্যাহত রাখার স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট বিধিনিষেধ থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক অব্যাহতি
৩ ঘণ্টা আগে
দেশে মূল্যস্ফীতির হার টানা তিন মাস ধরে ৯ শতাংশের ওপরে রয়েছে। সর্বশেষ বিদায়ী জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জন্য তাতে বড় কোনো স্বস্তি আসেনি।
৬ ঘণ্টা আগে
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রিমিয়াম ব্র্যান্ড ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। মোজাইক আয়োজিত এই ফুড ফেস্টিভ্যাল চলবে ৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাদ্য ঐতিহ্যকে উদ্যাপন করতে আয়োজিত...
৬ ঘণ্টা আগে
রবি আজিয়াটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের...
৮ ঘণ্টা আগে