ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। সেই থেকে রাজনীতিতেই ব্যস্ত সময় পার করেছেন। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এসেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু দিন নিজেকে আড়ালে রেখেছেন মাহী। সম্প্রতি কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। কিন্তু কিছু স্টেজ শো আর ফটোশুট ছাড়া কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি তাঁর নাম। তবে এবার তিনি আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাহিয়া মাহির দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও এখন তুমুল আলোচনায়। নেতিবাচক আর ইতিবাচক—দুই ধরনের মন্তব্যের তীর ছুড়ছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা মাহির ভিডিওটিতে দেখা যাচ্ছে শরীরচর্চার মতো নানা কসরত করছেন নাচের মুদ্রায়। কখনো কখনো নিজেকে উপস্থাপন করেছেন আবেদনময়ীর ভঙ্গিতে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা অবস্থায় মাহির এই ভিডিওকে কেউ বলছেন নান্দনিক, অনেকেই বলছেন আলোচনায় আসতেই মাহির এই অদ্ভুত কোরিওগ্রাফি। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা। তবে কেন এমন ভিডিও প্রকাশ করেছেন তার কোনো ব্যাখ্যা দেননি মাহি।
সোশ্যাল হ্যান্ডেলে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’ আবারও কেউ লিখেছেন ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’ অনেকেই আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন নেতিবাচক নানা কথা।
উল্লেখ্য, সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়েই দিন কাটাচ্ছেন মাহি। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়, এরপর বিবাহ বিচ্ছেদ, অনেক দিন সিনেমার কোনো কাজে না থাকাসহ সংকটের মধ্য দিয়ে গেছেন মাহি। এবার চেষ্টা করছেন শুটিংয়ে ফেরার।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে