প্রথমবারের ভোট গণনায় কাউকে এককভাবে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় দফা ভোট গণনার পর অবশেষে বিজয়ী ঘোষণা করা হয়েছে মার্ক্সবাদী অনুড়া কুমারা দিশানায়েকেকে। আজ রোববার রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, গতকাল শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে অনুড়া কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। গণনায় ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
গতকাল ভোট গ্রহণের পর আজ প্রথম দফা ভোট গণনায় দেখা যায়—কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ অবস্থায় দ্বিতীয় দফায় ভোট গণনার পর আজ রাতে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন এনপিপি জোটের নেতা অনুড়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করেছে।
ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট জানিয়েছে, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনূঢ়া কুমারা দিশানায়েক।
২০২২ সালে তীব্র গণ-আন্দোলনের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পতন ঘটে। খাদ্য ও জ্বালানিসহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা একসময় গণ–আন্দোলনে রূপ নেয়। বিক্ষুব্ধ মানুষেরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে নিলে গোতাবায়া দেশ ছেড়ে পালান। পরে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এইচ–১বি ভিসার ১ লাখ ডলারের ফি অবৈধ ঘোষণা করেছেন এক ফেডারেল বিচারক। আদালতের মতে, এটি জরিমানা নয়, বরং কংগ্রেসের অনুমোদনহীন একটি কর। রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
২৭ মিনিট আগে
দুই দশকেরও বেশি সময় পর তৃণমূল কংগ্রেসে সবচেয়ে বড় রাজনৈতিক ভাঙন দেখা দিয়েছে। গতকাল সোমবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট—এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়ে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছেন। এর ফলে সংসদে তৃণমূলের সংসদীয়
১ ঘণ্টা আগে
তথাকথিত ‘সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের’ বাংলাদেশে জোরপূর্বক ‘পুশ ইন’ বা ঠেলে পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক অচলাবস্থা চলছে। এই পরিস্থিতির মধ্যেই সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে অংশ নিতে ১৪ সদস্যের একটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি
১ ঘণ্টা আগে
ওমান সাগরে ইরানগামী পালাউয়ের পতাকাবাহী একটি খালি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেটি বিকল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে...
৯ ঘণ্টা আগে