
সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তাঁর এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান।
আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সারসংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
সূত্রটি বলছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, বিধায় তাঁর যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’
একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট ও দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাঁদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাঁদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি।
এর আগেও মশা নিয়ন্ত্রণব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্য কর্মকর্তাদের একটি যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারী ঈদুল আজহার আগে বেতন পাননি। জুনের ৮ তারিখ পর্যন্ত মে মাসের বেতন পরিশোধ হয়নি। এই সরকারের আমলে শিক্ষকেরা বেতন পাবে না, এটা তো হতে পারে না। অতীতে বিএনপি সরকারের সময়ে ঈদের আগেই বেতন দেওয়া হতো।’ শিক্ষকদের বেতন আটকে যাওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি
৮ মিনিট আগে
সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি...
২৩ মিনিট আগে
ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় সদস্যরা। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, বরং চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়।
৩২ মিনিট আগে
ইউনেপের প্রতিবেদনে উল্লিখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের হিসাবটি সামগ্রিক হলেও খাদ্য মন্ত্রণালয় দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন খাতে বিতরণের উদ্দেশ্যে খাদ্যশস্য সংগ্রহ করে খাদ্যগুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়ে থাকে এবং এই পুরো ব্যবস্থাপনা...
১ ঘণ্টা আগে