
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে নেমেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ সদর এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।
সরেজমিনে জানা গেছে, রোববার সকাল থেকে শান্তিগঞ্জ বাজারে ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন।
শিক্ষার্থীরা শান্তিগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে যায়। এ সময় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি ঘুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেয়।
অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা ‘মান্নান ভাই গ্রেপ্তার, সুনামগঞ্জের হাহাকার’; ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’; ‘মিথ্যা মামলায় মান্নান ভাই, আমরা তোমার মুক্তি চাই’; ‘চেয়ে দেখ মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।
টানা দুই ঘণ্টা শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। বিক্ষোভ মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
১ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে