Ajker Patrika

নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মারা গেছেন

নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মারা গেছেন

অভিনেতা ও নির্দেশক নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিনী গওহর আরা মামুন মারা গেছেন। গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, গওহর আরা মামুন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। গতকাল তাঁর মৃত্যুর পর অভিনয়শিল্পী সংঘসহ অভিনয়শিল্পীদের অনেকেই শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

আজ ১৮ সেপ্টেম্বর বাদ জোহার, ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মামুনুর রশীদ ও গওহর আরা দম্পতির দুই সন্তান। মেয়ের নাম শাহনাজ মামুন কচি এবং ছেলের নাম আদিব রশীদ পলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত