
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন। এই নতুন রক্তের গ্রুপ বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। এই আবিষ্কার ৫০ বছরের পুরোনো রহস্যের সমাধান করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুচেস্টারশায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট (এনএইচএসবিটি) বিজ্ঞানীদের একটি গবেষক দল ‘এমএএল’ নামে একটি রক্তের গ্রুপ খুঁজে পেয়েছে। তাঁরা ১৯৭২ সালে আবিষ্কৃত ‘AnWj’ রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি শনাক্ত করেছে। তবে নতুন এই পরীক্ষার আগ পর্যন্ত বিষয়টি অজানা ছিল।
এনএইচএসবিটির সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি বলেছেন, এই আবিষ্কারের ফলে বিরল রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে। ২০ বছর ধরে এই প্রকল্পে কাজ করা মিসেস টিলি বিবিসিকে বলেছেন, কতজন লোক এই পরীক্ষা থেকে উপকৃত হবেন তা সংখ্যায় বলা বেশ কঠিন। যা হোক, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৪০০ রোগীর জন্য শেষ অবলম্বন এনএইচএসবিটি।
প্রত্যেক মানুষেরই লোহিত রক্তকণিকার বাইরে প্রোটিন থাকে, যা অ্যান্টিজেন নামে পরিচিত। কিন্তু কিছু মানুষের এতে ঘাটতি দেখা দিতে পারে। জেনেটিক মাধ্যমে এনএইচএসবিটি-এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি প্রথমবারের মতো নতুন এক পরীক্ষা করেছে, যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের শনাক্ত করবে।
পরীক্ষাটি রক্ত সঞ্চালনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো মানুষদের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। এই বিরল রক্তের গ্রুপের মানুষদের খুঁজে পাওয়া সহজ করে তুলবে।
গবেষণাগারের প্রধান নিকোল থর্নটন বলেছেন, AnWj-এর জেনেটিক ভিত্তি সমাধান করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর মধ্যে একটি। এখানে অনেক কাজ আছে, যা প্রমাণ করে যে একটি জিন আসলে একটি রক্তের গ্রুপের অ্যান্টিজেনকে এনকোড করে। এই আবিষ্কার বিশ্বজুড়ে বিরল রোগীদের নানা সুবিধা দেবে। এখন জিনোটাইপিং পরীক্ষাগুলো জেনেটিক্যালি AnWj-নেগেটিভ রোগী এবং দাতাদের শনাক্ত করার জন্য ডিজাইন করা যেতে পারে। এই ধরনের পরীক্ষা বিদ্যমান জিনোটাইপিং প্ল্যাটফর্মগুলোতে যোগ করা যেতে পারে।’
বিবিসির স্বাস্থ্য প্রতিবেদক ম্যাথিউ হিল বলেছিলেন, ‘তাঁরা কেবল বিশ্বের প্রথম এই পরীক্ষা করেনি, তাঁরা গবেষণা জন্য সারা বিশ্বকে অ্যান্টিবডি সরবরাহের সুযোগ সৃষ্টি করেছে।

রাশিয়ায় প্লেগ ও বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক নারী গবেষকের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় সাত ধরনের ক্যানসারের ক্ষেত্রে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন ও খুলনায় একজন চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
১১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
১২ ঘণ্টা আগে