প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার এই ছবি প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এ জন্য তিনি আরও বেশিসংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম জং-উন পারমাণবিক অস্ত্রবিষয়ক প্রতিষ্ঠান (নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট) পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন।
প্রতিবেদনে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়।
উত্তর কোরিয়ার নেতা কবে, কখন ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া কেন্দ্রের অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।
কেন্দ্রের কর্মীদের আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপকরণ তৈরির আহ্বান জানান কিম জং-উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিম জং-উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে।
উত্তর কোরিয়ার বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়।

ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
১ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
২ ঘণ্টা আগে
প্রাণঘাতী বন্যায় নেপাল বিপর্যস্ত। পেরিয়ে গেছে দুই সপ্তাহ। নিখোঁজদের সন্ধান এখনো চলছে। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য জানতে এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের আহ্বান জানাতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের কেউ কেউ সেখানে বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন।
২ ঘণ্টা আগে