রেকর্ড গড়া যে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে প্রিয় কাজ। মাঠের ফুটবলে তিনি গড়েছেন অজস্র রেকর্ড। সামাজিক মাধ্যমে তিনি এমন এক প্রথমের রেকর্ড গড়েছেন, যেখানে শুধুই আছে পর্তুগিজ ফরোয়ার্ডের নাম।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সারা বিশ্বে রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে রোনালদো কোনো পোস্ট দিলে দেখা যায় লাখ লাখ রিঅ্যাকশন। মন্তব্যও করেন অসংখ্য মানুষ। এবার সেই সামাজিক মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন। এমন অর্জনের খবর রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে পোস্ট করেছেন। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’
তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এক মাস না পেরোতেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬ কোটি ৬ লাখ। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬ কোটি হতে হতেই প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবু রেকর্ড গড়া যাঁর নেশা, তিনি তো আর সহজে থামেন না। সেরকম কিছুরই ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন,‘সেরাটা আসতে এখনো বাকি। একসঙ্গে আমরা এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করব।’

প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়
২ ঘণ্টা আগে
চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, কৌশল আর নতুন কোনো রূপকথার জন্ম। হিউস্টনে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান। তবে দুই দলের লড়াইটি কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবলীয় মারপ্যাঁচের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন মনস্তাত্ত্বিক। আর এই গল্পের মূল কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক দেশ কেপ ভার্দে। বিশ্বব্যাংকের হিসাবে জনসংখ্যা মাত্র সোয়া পাঁচ লাখ। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতে খোদ ফুটবলবোদ্ধাদেরও বেগ পেতে হতো, সেই ‘নীল হাঙররাই’ এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অভিষেক বিশ্বকাপেই দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও
৪ ঘণ্টা আগে