সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আহ্বায়ক এবং সেলিনা হায়াৎ আইভীকে সদস্যসচিব করে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে বিভক্ত ও দুর্বল করার জন্য সামাজিক ও গণমাধ্যমে এ গুজব ছড়ানো হচ্ছে। নেতা-কর্মীদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভ্যারিফাই ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘আমাদেরকে (আওয়ামী লীগ) বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য, এ রকম নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কারও পাতা ফাঁদে পা দেবেন না। কোনো বিভ্রান্তি ছড়াবেন না। গুজবকে না বলুন।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে এতে বলা হয়, ‘আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকব। দেশের ক্রান্তিলগ্নে সব সময় আওয়ামী লীগ একতাবদ্ধ থেকেছে। কোনো গুজবে কান দেবেন না।’
শুক্রবার সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। যেটি আওয়ামী লীগের নানান ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেককে পোস্ট করতে দেখা যায়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বমানবতার জননী শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর সারা দেশে জামায়াত-বিএনপির দোসররা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। ভাঙচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের শিকার হয়েছে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীদের বাসা-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান। এতে মনোবল হারিয়ে ফেলেছে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীরা।
এতে আরও বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কারও পক্ষেই দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। এমতাবস্থায়, দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে।
যেখানে আহ্বায়ক হিসেবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অব্যাহতি পাওয়া মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম দেখা যায়।
শুক্রবার রাতে এ বিষয়ে আইভী আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি বা কেউ বলেওনি। এর আগেও আমাকে দলের সেক্রেটারি করা হবে এমন গুজব ছড়ানো হয়েছে। বাস্তবে এসবের কোনো সত্যতা নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কারণে আবারও গ্রেপ্তার শুরু হয়েছে উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে। বেশির ভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে। কারণ, তাঁরা নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে কিছু মতামত লিখেছিলেন। এই জায়গাটাই সবচেয়ে চিন্তার। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ
৬ ঘণ্টা আগে
‘আমরা পার্লামেন্টে এসে শুনি, দেশে তেলের কোনো অভাব নেই। কিন্তু মাননীয় স্পিকার, পার্লামেন্টে তেল থাকলে কী হবে? আমরা পেট্রলপাম্পে তেল পাই না। আমার গাড়ি রাত ৩টা-৪টা পর্যন্ত পাম্পে দাঁড়িয়ে থাকে পাঁচ-ছয় লিটার তেল নেওয়ার জন্য...
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
৮ ঘণ্টা আগে