
সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’-এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রকৃতপক্ষে, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। আর তাই জনগণের কাছে সঠিক বার্তা প্রচারের স্বার্থে প্রকাশিত গণমাধ্যমসমূহে সংশোধনী প্রকাশের জন্য আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়।
সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

অথচ নিজেদের অভ্যন্তরীণ (গোপনীয়) গ্রুপে এই বিষয়ে মতামত জানানোর কারণেও শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওই মতামত পাবলিক পোস্টেও ছিল না...
৬ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
৬ ঘণ্টা আগে
বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্
৬ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার আভাস দিয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নয়াদিল্লিতে আজ...
৭ ঘণ্টা আগে