
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এই পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই মাঠে আবার সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু তা-ই নয়, বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালীও হয়ে উঠেছে দলটি। জামায়াতের এমন উত্থানে দেশে ধর্মীয় উগ্রবাদ ও বিভাজনের রাজনীতি প্রকট হওয়ার আশঙ্কা করছেন বামপন্থী নেতারা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা (জামায়াত) পাকিস্তানের পক্ষে ছিল। তাদের এই সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা তারা স্বাধীনতার পর স্বীকার করেনি এবং সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে বলেও আমার জানা নাই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বাহিনী যখন আত্মসমর্পণ করল, তখন তাদের সঙ্গে জামায়াতও আত্মসমর্পণ করেছে। সেই অর্থে বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নাই।’
জামায়াতের পুনরুত্থান এবং ধর্মের ভিত্তিতে রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছেন না উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারাও। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, রাজনীতিতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী ধর্মীয় দলের উত্থান বিভাজনের রাজনীতিকে আরও প্রকট করবে।
গত ১৫ বছর প্রকাশ্যে না থাকলেও স্বাধীনতার পর থেকেই জামায়াত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে উল্লেখ করে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান রাজনীতিতে স্বৈরতন্ত্রের রাজনীতির বিপরীতে গণতন্ত্রের উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে যারা গণতন্ত্র চায়, তাদের সঙ্গে জামায়াতও সহযাত্রী হয়ে গেছে। একটা ঝুকিপূর্ণ সহযাত্রী। কিন্তু তারা সহযাত্রী হয়ে গেছে, এটাই বাস্তব।’
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে শ্রেণিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যারা আমরা শ্রমিকশ্রেণির রাজনীতি করি, তাদের বিরোধিতা থাকবেই।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি...
২ মিনিট আগে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
৪ মিনিট আগে
টাকা উদ্ধারের অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘টাকার খেলা’র মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
২২ মিনিট আগে