
রাজধানীর কালশী ফ্লাইওভার এলাকা থেকে মো. আসলাম সেরনিয়াবাত নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী, শীর্ষস্থানীয় করদাতা ও গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশনের স্বত্বাধিকারী।
আসলাম সেরনিয়াবাত অপহরণের ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তাঁর ভায়রা (শ্যালিকার স্বামী) লেফটেন্যান্ট কর্নেল তারেক হোসেন ভুইয়া।
অভিযোগে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কালশী ফ্লাইওভারের নিচে আসলাম সেরনিয়াবাতের গাড়ি থামাতে বলে কয়েক ব্যক্তি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা ও সিভিল পোশাকে ছিলেন কয়েকজন। এরপর একটি গাড়িতে উঠিয়ে আসলামকে নিয়ে যায় অপহরণকারীরা।
আসলাম সেরনিয়াবাতের ভায়রা লেফটেন্যান্ট কর্নেল তারেক হোসেন ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘থানা–পুলিশ ও র্যাব–৪ কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। আমরা দ্রুত আসলাম সেরনিয়াবাতকে সুস্থভাবে ফিরে পেতে চাই।’
থানায় দেওয়া অভিযোগে তারেক হোসেন উল্লেখ করেছেন, ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আসলাম সেরনিয়াবাত তাঁর বারিধারার অফিস শেষ করে একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিরপুরে যান। সঙ্গে আরেকটি গাড়িতে গাড়ি ব্যবসায়ী বারিধারার সভাপতি হাবিবুল্লাহ ছিলেন। আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাসার উদ্দেশে রওনা করেন আসলাম।
বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা কয়েকজন ব্যক্তি আসলামের গাড়ি থামার জন্য ইশারা দেন। এ সময় চালক গাড়ি থামালে ভেতরে আসলাম আছেন কি না জানতে চান। তাঁরা আসলামকে গাড়ি থেকে নামতে বলেন। আসলাম গাড়ি থেকে নামেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা সিভিল পোশাকের এক ব্যক্তি আসলামের হাতে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে নেন। এরপর আসলামকে একটি গাড়িতে তুলে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমরা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের কার্যক্রম চলছে। তাঁর অবস্থান শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।’

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬