ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছ থেকে বাংলাদেশ বেশি দামে বিদ্যুৎ কিনছে—এমন সংবাদ প্রকাশিত হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটি বলেছে, বাংলাদেশে আমদানি করা কয়লায় যেসব বিদ্যুৎকেন্দ্র পরিচালিত হয়, তাদের চেয়েও কম দামে বিদ্যুৎ দিচ্ছে তারা।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২০২৩ অর্থবছরে বিদ্যুৎ ক্রয়ে তুলনামূলক খরচের তালিকা তুলে ধরে আদানির একটি সূত্র জানিয়েছে, আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে ১৪ টাকা ০২ পয়সা দাম রাখছে। যেখানে বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিটের দাম পড়ছে ১৬ টাকা ০২ পয়সা এবং রামপাল কেন্দ্রের প্রতি ইউনিটের দাম পড়ছে ১৪ টাকা ১২ পয়সা।
আদানি পাওয়ার সর্বশেষ ১২ মাসে বিদ্যুতের প্রতি ইউনিটের গড় দামের তালিকাও তুলে ধরেছে। যেখানে বলা হয়েছে, বিগত ১২ মাসে আদানি পাওয়ার ১১ টাকা ৮৯ পয়সা প্রতি ইউনিট হারে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করেছে। এ ছাড়া, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিটের গড় দাম পড়েছে ১৩ টাকা ৩৬ পয়সা, পায়রা থেকে পড়েছে ১২ টাকা এবং রামপালের প্রতি ইউনিটের গড় দাম পড়েছে ১৩ টাকা ৫৭ পয়সা।

বাংলাদেশের কাছে আদানি পাওয়ারে বকেয়া ক্রমেই বাড়তে থাকলেও পিডিবির নির্ধারিত সূচি অনুসারে কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লাচালিত এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ১৬০০ মেগাওয়াট। ২০২৩ সালে পুরোপুরি চালু হওয়া এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মোট চাহিদার ৭-১০ শতাংশ সরবরাহ করে থাকে।
এই অবস্থায় প্রতি মাসে আদানি পাওয়ার বাংলাদেশের কাছে ৯ থেকে ১০ কোটি ডলার বিল পায়। এরই মধ্যে বেশ কিছু পরিমাণ টাকা বাকি পড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আদানি ও বাংলাদেশ সরকার বিষয়টি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে কাজ করছে।
বাংলাদেশে বর্তমানে চারটি আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পায়রা, রামপাল, মাতারবাড়ী ও বরিশাল ইলেকট্রিক পাওয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) রয়েছে। তবে বাংলাদেশ সরকার ইউএস ডলার লেটার অব ক্রেডিট (এলওসি) বা অগ্রিম ইউএস ডলার পেমেন্টের মাধ্যমে কয়লা সরবরাহ না করলে এই প্ল্যান্টগুলোর উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন:

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২ ’। এ মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
১ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
২ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৩ ঘণ্টা আগে