মূল ধারারার বাণিজ্যিক সিনেমা দিয়েই টালিউডে নিজের অবস্থান পাকা করেন দেব। বাণিজ্যিক ঘরানার সিনেমার এই সফল অভিনেতা কয়েক বছর ধরে ভিন্ন ধরনের কাজে মন দিয়েছেন। ‘গোলন্দাজ’, ‘টনিক’, ‘কিশমিশ’, ‘কাছের মানুষ’, ‘প্রজাপতি’, ‘বাঘা যতীন’, ‘প্রধান’-এর মতো সিনেমার পর আবারও বাণিজ্যিক ঘরানার অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন দেব। সুজিত রিনো দত্তের পরিচালনায় ‘খাদান’-এ পুরোনো অবতারে দেখা যাবে দেবকে।
বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে খাদানের টিজার। ১ মিনিটের ১৮ সেকেন্ডের ভিডিওতে পুরোনো রূপে দেখা গেল দেবকে। কারখানার চিমনির ধোঁয়া, কয়লা খাদানে বিস্ফোরণ... তারই মধ্যে দেবের কণ্ঠে দমদার সংলাপ। ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?’ কুড়ালের আঘাতে প্রতিপক্ষের বুক চেরা, রক্তক্ষরণ, হাতুড়ি মেরে মালগাড়ি থেকে কয়লা চুরি। সবই রয়েছে টিজারে। এক ঝলক দেখা গেছে যিশু সেনগুপ্তকেও।
সিনেমার টিজার পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন, ‘বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে... বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু। শক্তি, লোভ, প্রতিহিংসা যেখানে সংঘর্ষ হয় সেই খাদানের গভীরে ডুব দিতে প্রস্তুত হও।’
কয়লাখনি অঞ্চলের সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এ সিনেমায়। দেবকে দেখা যাবে কয়লাখনির শ্রমিকের চরিত্রে, যে পরবর্তী সময়ে হয়ে উঠবে খনি অঞ্চলের মাফিয়া। খাদানে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে খাদান।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১২ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১৯ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১৯ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১৯ ঘণ্টা আগে