গত ১২ জুলাই মুক্তি পায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’। বক্স অফিসে মোটেও সুবিধা করতে পারেনি আর শঙ্কর পরিচালিত সিনেমাটি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইন্ডিয়ান টু। সেখানেও বিপাকে পড়েছেন নির্মাতারা।
নিয়ম অনুযায়ী কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহের মধ্যে ওটিটিতে রিলিজ দেওয়া যায় না। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে এই নিয়ম মানেননি নির্মাতারা। নিয়ম অমান্য করে মুক্তি দিলেও এই বিষয়ে কিছুই জানানো হয়নি মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে। এমন অভিযোগে নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। নির্মাতারা অবশ্য এই নিয়ে মুখ খোলেননি। তবে তাঁরা যে বিপাকে পড়েছেন তা বেশ স্পষ্ট।
১৯৯৬ সালে এস শঙ্কর নির্মাণ করেছিলেন ‘ইন্ডিয়ান’। এতেও অভিনয় করেন কমল হাসান। সিনেমাটি তিন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল সিনেমাটি। তবে ২৮ বছর পর মুক্তি পাওয়া সিক্যুয়ালটি একেবারেই সুবিধা করতে পারেনি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে দুর্বল চিত্রনাট্যই সিনেমার ব্যর্থতার কারণ।
কমল হাসান ছাড়া ইন্ডিয়ান টু সিনেমায় আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, প্রিয়া ভবানী শঙ্কর, ববি সিনহা, এসজে সূর্য প্রমুখ।

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী মিফতাহ জামানের নতুন গান ‘অন্য কারও গল্পে’। চাঁদরাতে শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি প্রকাশ পাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
১২ মিনিট আগে
আজ বুধবার সকালে অনুষ্ঠিত হলো সদ্য প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজা। যুক্তরাজ্য থেকে তাঁর পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
৩৭ মিনিট আগে
ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৭ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৭ ঘণ্টা আগে