
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তের গুলিতে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা। তিনি বলেন, ‘নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।’
নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় মারা যান।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও মাসুদ কায়ছার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
৩৭ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
৪৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
১ ঘণ্টা আগে