
শরতের শুরু থেকেই সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে আজ দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তাসহ সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শুধু তাই নয়, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে।
এদিকে নদীবন্দরে সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে বিভিন্ন জলবায়ু অভিবাসন বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক পরিবেশগত সুশাসন জোরদারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)...
৮ ঘণ্টা আগে
ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার বলছে, ঢাকায় দূষণের অবস্থানে বর্তমানে শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতামূলক অবস্থায় রয়েছে।
১৪ ঘণ্টা আগে
ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৬ ঘণ্টা আগে