ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপাচার্য বরাবর একটি লিখিত দিয়ে পদত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তিনি। অধ্যাপক আবদুল বাছির পদত্যাগপত্রে অব্যাহতি নেওয়ার বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা গ্রহণ করতে উপাচার্যকে অনুরোধ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডিন অফিসের সামনে অবস্থান নিয়ে পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
সেখানে অবস্থান করা এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রমজান মাসকে স্বাগত জানিয়ে আরবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কোরআন তিলাওয়াতের আয়োজন করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরবি বিভাগের চেয়ারম্যান বরাবর চিঠি দেয় কলা অনুষদের ডিন আব্দুল বাছির। আমরা তাঁর পদত্যাগ দাবিতে এখানে এসেছি।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল বাছির পদত্যাগের পর পবিত্র কোরআন থেকে সুরা ত্বীন পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। মোনাজাত ও কোরআন পাঠে আবদুল বাছিরও অংশ নেয়।

ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজের দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে আটকে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরাসাইকেল আরোহী নুরুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে শামীম হোসেন (১১)। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন ফারহানা। তখন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন বিএনপির কিছু নেতা-কর্মী। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান রুমিন ফারহানা।
১ ঘণ্টা আগে
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে উদ্বোধন করা হলো কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহী নগরের সোনাদীঘির পারে পুরোনো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের প্রায় এক একর জায়গায় নির্মিত হয়েছে স্থায়ী এই কেন্দ্রীয় শহীদ মিনার।
২ ঘণ্টা আগে