
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাসটির চালক। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ জসিম উদ্দিন প্রামাণিক (৬৪), তাঁর দুই ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫) ও মো. কামাল হোসেন (৩২) এবং জসীমউদ্দীনের দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১)। তাঁদের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ভাঙ্গাপাড়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রাত ৩টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সাগরপাড় ঘেঁষে শুরু হয়েছে নতুন সড়ক নির্মাণের কাজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিদেশি অর্থায়নে বালিয়াড়িতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে