Ajker Patrika

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার
জব্দ করা তাজা ককটেল। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সিমেন্টের বস্তায় রাখা ছিল।

বুধবার সকালে এসআরবি-৫-এর পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

এসআরবি জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলোও থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত