
ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি মেরামত করেছেন ময়মনসিংহের শিল্পীরা। এতে জয়নুলের স্মৃতিবিজড়িত ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্থাপিত এই ভাস্কর্যটি তাঁর স্বকীয় রূপ ফিরে পেয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টার দিকে শিল্পীরা ভাস্কর্যটির মেরামতের কাজ শেষ হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় এই মেরামতের কাজ শুরু করে বিকেল পৌনে ৪টায় শেষ করা হয় বলেও জানায় রং–তুলি শিল্পী মো. রাজন। ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন।
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট দুর্বৃত্তরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি ভুলবশত কিছুটা ক্ষতিগ্রস্ত করে। তখন বিষয়টি স্থানীয়রা দেখে তাদের শান্ত করে। এতে ভাস্কর্যটির মুখের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে আমরা শিল্পী সমাজ এটি মেরামত করেছি।’
মেরামতের কাজে অংশ নেন চিত্রশিল্পী হোসাইন ফারুক, জয়ন্ত কুমার তালুকদার শিবু, হাসান মাসুদ, গৌতম কুমার দেবনাথ, বিশ্বজিৎ কর্মকার তপু, কবি ও সমাজসেবক আলী ইউসুফ, এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম, গোকুল চন্দ্র বসাক পাপন, মঈনউদ্দিন ঝুনু, আবৃত্তিশিল্পী সূর্য খান, সুনন্দিতা বিশ্বাস, শিক্ষার্থী নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, শিশুশিল্পী অনিরুদ্ধ, জারিদ, অনুসমিতা প্রমুখ।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী রাকিব রায়হান হত্যার বর্ণনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। ছুটিতে বাড়িতে এলে তাঁকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অচেতন করে হত্যা করেন কেয়ারটেকার রাজু। পরে লাশ টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার ‘খাইট্টায়’ রেখে ১৫ টুকরো করা হয়।
১২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে দুই পুলিশ সদস্য জনরোষে আহত হওয়ার ঘটনায় ২০ জনের নামসহ ২৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার রাতে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। গ্রামবাসীদের দাবি, গণহারে মামলা করায় এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়েছে।
২৭ মিনিট আগে
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
১ ঘণ্টা আগে