
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের বন্দিশালা ‘আয়নাঘরে’ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য।
১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি টানেল সদৃশ জায়গায় অনেক হাড়গোড় পড়ে আছে। ‘মুহাম্মদ মোস্তাকিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বুধবার ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ‘না জানি কত মায়ের সন্তান এখানে শেষ হয়েছে। আয়নাঘরের আন্ডারগ্রাউন্ড।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান স্থানটি ‘আয়নাঘরের’ নয়।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হুবহু ভিডিওটি পাওয়া যায়। চলতি বছরের গত ১৭ জুন ‘অ্যাকিলিস ডট বিসি (Achilles.bc)’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে টিকটক পোস্টটিতে বলা হয়, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি টানেল।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, স্থানটির নাম ‘দ্য ক্যাটাকম্বস অব প্যারিস’ বা ফরাসি ভাষায় এটি ‘ক্যাটাকম্বস দ্যা প্যারিস’ নামেও পরিচিত। ১৮ শতকের শেষদিকে ক্যাটাকম্বস অব প্যারিসের নির্মাণ শুরু হয়। এখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের দেহাবশেষ রয়েছে। প্যারিসের প্রাচীন পাথরের খনিগুলোর মধ্যে সংযোগ প্রদানের উদ্দেশ্যে এবং একই সঙ্গে শহরের ওপর কবরস্থানের চাপ কমাতে মৃতদেহ সমাধিস্থ করতে এটি নির্মাণ করা হয়েছিল।
এ ছাড়া বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর ওয়েবসাইটে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে আয়নাঘরের বেশ কিছু ছবিও পাওয়া যায়। ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।
আরও পড়ুন:

চাঁদপুরে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি করে বোনের ধর্ষণকারীকে হত্যা করেছে ১১ বছরের এক কিশোর—এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
‘নেপালের বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে বলা হচ্ছে, নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সন্তানদেরও বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে...
১৫ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। ৮ এপ্রিল শুরু হওয়া এই অনশনের ইতিমধ্যে ৭০ ঘণ্টা পার হয়ে গেছে। সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, অনশনে বসা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন।
১ দিন আগে
গত এক দশকেরও বেশি সময় ধরে বলা হচ্ছে, ডিজিটাল স্ক্রিন বা পর্দার নীল আলোই নাকি ঘুম নষ্টের প্রধান কারণ। অনেকেই বিশ্বাস করেন, ঘুমানোর আগে ফোন বা অন্য ডিভাইস ব্যবহার করলেই ঘুমের সমস্যা হয়। তবে সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরছে। তাঁদের মতে, বিষয়টি অতটা সরল নয়; বাস্তবতা আরও
২ দিন আগে