২০১৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান অভিনেতা আরিফিন শুভ। সাড়ে নয় বছরের মাথায় এসে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন তাঁরা। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অর্পিতার সঙ্গে বিচ্ছেদের কথা জানান শুভ। অভিনেতা জানিয়েছেন, গত ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে হয়েছে তাঁদের।
ফেসবুকে আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো, আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা—আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’
শুভ আরও লেখেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’
দর্শকদের উদ্দেশে শুভ লেখেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’
সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিহতদের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের অনেক শোবিজ তারকা। তবে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি শুভ। বিচ্ছেদের বিবৃতির শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। শুভ লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক।’

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৮ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
১১ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১৪ ঘণ্টা আগে