
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শুরু করার ১০ মিনিটের মাথায় তুমুল হট্টগোল শুরু হয়; সাবেক ছাত্রলীগ নেতারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। হট্টগোলের কারণে বক্তব্য শেষ না করেই চলে যান কাদের; পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকাল ১১টায় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদেরও ডাকা হয়। তাঁদের দেখে সাবেক ছাত্রলীগ নেতারা বিরক্তি প্রকাশ করেন। কেউ কেউ বলে ওঠেন, ‘এখানে সাংবাদিকেরা কেন? সাবেক নেতাদের এমন কথায় সংবাদ সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকেরা।
সকালে সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলা শুরু করার ১০ মিনিটের মাথায় হট্টগোল শুরু হয়। এসময় আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতার উদ্দেশ্যে পেছন থেকে অনেক ছাত্রনেতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বের হয়ে যান।
কেউ কেউ বলেন, ‘আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন। কিন্তু তা না করে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।’
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে শোরগোল ওঠে। সাবেক ছাত্রনেতাদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, ‘উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট (সামাজিক যোগাযোগমাধ্যম) দেন।’
সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন।
অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তাঁর অফিসে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সময়ের প্রয়োজনে আন্দোলনের মাঠে গড়ে ওঠা এই সংগঠনের নেতাদের পরিচয় ছিল ‘সমন্বয়ক’ ও ‘সহসমন্বয়ক’। সফল আন্দোলন শেষে তাঁদের বেশির ভাগ এখন সক্রিয় হয়েছেন রাজনীতিতে।
১৩ ঘণ্টা আগে
বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না। জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে।’
১৫ ঘণ্টা আগে
এ ধরনের ঘটনা থাকলে অবশ্যই তিনি যথাসময়ে ব্যবস্থা নিতেন এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তা না করে সম্মানিত ও জনপ্রিয় শিক্ষক জনাব মহিউদ্দিনের সঙ্গে ব্যক্তিগত রেষারেষির জেরে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে আমরা অবগত হয়েছি।
১৫ ঘণ্টা আগে
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে ও বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমরা ঠাকুরগাঁওয়ে সেই বিভাজন দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু মানুষে মানুষে সম্পর্ক ও সম্প্রীতি অটুট থাকবে।’
১৬ ঘণ্টা আগে