
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার বিষয়ে ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুটো বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে, সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি, জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান করতে থাকেন, পুরো চিত্রটা যদি তাঁদের কাছে পরিষ্কার হয়, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের হোতা কারা সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।’
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন নাঈমুল ইসলাম খান। ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে বিবৃতি দেন।
নাঈমুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান কোটাবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে সংশয় প্রকাশ করেছেন, সে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা গত ১৯ ও ২৫ জুলাই দুটো বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন নাই, তাঁদের শঙ্কার কথা বলেছেন। কিন্তু পুরো ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী যে বিচার বিভাগীয় তদন্ত করছেন সেখানে তাঁরা কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই অফার গ্রহণ করেছেন। বলেছেন, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিচার বিভাগীয় কাজে তদন্ত করার জন্য, জাতিসংঘ বা অন্য কোনো দেশ থেকেও সরকার কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
৮ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
১০ ঘণ্টা আগে