
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুদকে করা অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো.আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন।
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ থাকার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান। রিটে ‘সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে’ ও ‘ব্রিটেনে বাংলাদেশি রাজনীতিবিদের ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য’ শিরোনামে দুটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।
এর আগে গত ২৮ এপ্রিল দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়। এতে ফল না পেয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। তাতেও সাড়া না পেয়ে রিট দায়ের করেন তিনি।
আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট দুদকে করা আবেদনটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে