
কোটা সংস্কারের দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোটা আন্দোলনকারীদের সমন্বয়কদের অনেকেই আলোচনায় আগ্রহী নন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’ অপর সমন্বয়ক আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’
এদিকে আরেক সমন্বয়কারী সারজিস আলম ফেসবুকে লিখেন, ‘একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’ তবে পরে তিনি গণমাধ্যমকে জানান, আগে নিজেদের মধ্যে আলোচনা করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনায় বসা হবে কি হবে না।
অপরদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আন্দোলনকারীরা চাইলে আজই বৈঠক হতে পারে। তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই আমরা আলোচনায় বসতে পারি। সরকার আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এ আলোচনার দায়িত্ব দিয়েছে।

সাধারণ মানুষের গণপরিবহন সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া না দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি।
৮ মিনিট আগে
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী...
৩৩ মিনিট আগে
বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এ ফি পরিশোধ করা যাবে...
৪১ মিনিট আগে
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নিয়ে সম্পাদকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আইনটি কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
১ ঘণ্টা আগে