দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের জন্মদিন আজ ১৭ জুলাই। এমন একটা সময়ে তাঁর জন্মদিন, যখন বাংলাদেশ এক দুঃসময় পার করছে। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের ছাত্রসমাজ। আন্দোলনে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশের এই দুর্দিনে সবার মতো শোকাহত প্রিন্স মাহমুদও। এ পরিস্থিতিতে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ বুধবার ফেসবুকে প্রিন্স মাহমুদ লেখেন, ‘এই সময় জন্মদিন পালনের নয়। লজ্জাহীন, বে-হায়ার মত হাস্যরস ছবি দেয়ারও সময় নয়।’ প্রিয় শিল্পীর এই সিদ্ধান্তে খুশি তাঁর অনুরাগীরা। প্রিন্সের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন ভক্তরা।
ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে কিছু লেখেননি প্রিন্স মাহমুদ। তবে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে কালো রঙের প্রোফাইল পিকচার দিয়েছেন তিনি।
এদিকে দেশে চলমান অস্থিরতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যাঁরা অভিভাবক পর্যায়ে আছেন, তাঁদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। কোটা আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? উনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে উনার কি একটুও লজ্জা লাগবে না?’ হ্যাশট্যাগ হিসেবে শাওন ব্যবহার করেছেন ‘আমি কোটা সংস্কারের পক্ষে’ ও ‘স্টুডেন্টস লাইভস ম্যাটার’।
সংগীতশিল্পী কনকচাঁপা কোটা আন্দোলনের একই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম-অধিকার নিশ্চিত হোক।’
সংগীতশিল্পী শাফিন আহমেদ লিখেছেন, ‘১৪ বছর বয়সে ১৯৭১-এ একজন মুক্তিযোদ্ধা, ৫৩ বছর পরে আজ ৬৭ বছর বয়স। এই বয়সে ওই ব্যক্তি কোনো সরকারি চাকরির ক্যান্ডিডেট নয়। তার যদি ৩৭ বছরের সন্তান থাকে, সেও চাকরির ক্যান্ডিডেট নয়। তাহলে কোটা কার জন্য?’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে