দেশের অর্থনীতির অবস্থা শোচনীয় উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, ‘এ অবস্থা থেকে বেরোতে তারা (সরকার) চীনে ভিক্ষা করতে গিয়েছিল, ভারতেও ভিক্ষা করতে গিয়েছিল। তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে। দুই নৌকাতে পা দিলে কী হয়, সেটা ব্যাখ্যা করতে চাই না। বর্তমান আওয়ামী লীগের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না।’
আজ শনিবার রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
অলি আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশের ঋণ ১০০ বিলিয়ন ডলারের ওপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না। আগামী এক বছরের মধ্যে এই সরকারকে ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা ঋণের সুদ পরিশোধ করতে হবে। যার জন্য চীনে গিয়েছিল। চীন তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে।
লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির মিটিং চলছে। অতীতের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী দিনে কর্মসূচি কী হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করা হয়েছে। আলোচনা-পর্যালোচনার পরে নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে।’
কোটা আন্দোলন প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘এই যে কোটার কথা বলা হচ্ছে, এতে কারা সুবিধা পাচ্ছে? আওয়ামী লীগের মিথ্যা সনদ দিয়ে যাদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, তাদের ছেলে–মেয়েরা, তাদের নাতি–পুতিরা চাকরি পাচ্ছে। সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে, মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এমন হলে আগামীতে গাধা–ঘোড়ারা এই দেশ পরিচালনা করবে।’
প্রশ্নফাঁসের ঘটনা প্রসঙ্গে অলি বলেন, ‘পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। আমি মনে করি, শুধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। সরকার তা করবে না। কারণ, এদের মাধ্যমে সরকার প্রশ্নপত্রগুলো ফাঁস করেছে ছাত্রলীগ-যুবলীগের কাছে।’
চলমান আন্দোলন আরও শক্তিশালী হবে জানিয়ে কোটাবিরোধী ও পেনশন নিয়ে রাজপথে থাকা আন্দোলনকারীদের এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান অলি। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ বিদ্রোহী। এরা সব সময় শান্ত থাকবে, এটা ধরে নেওয়া ঠিক হবে না। এখানে আন্দোলন অবশ্যই শক্তিশালী হবে। এ আন্দোলনের মাধ্যমেই এই সরকার উৎখাত হবে।’
কোটা ও পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু কোটা নয়, সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব। কারণ, আপনারা যুবক। আমরা যখন যুবক ছিলাম, তখন এ দেশকে স্বাধীন করেছি। এখন আপনারা এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেন। আপনাদের স্বার্থ হাসিল হওয়ার পরে, শিক্ষকদেরও বলব, আপনাদের পেনশন সমস্যা সমাধানের পরে আপনারা ঘরে ফিরে যাবেন না। আপনাদের উচিত হবে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। আমরা আপনাদের সঙ্গে আছি।’
দেশে এক চরম অবস্থা বিরাজ করছে উল্লেখ করে অলি আহমদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় মানুষ অতি কষ্টে জীবন যাপন করছে। এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে। যাঁদের নাম বের হয়েছে বা আগামীতে যাঁদের নাম বের হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এঁরা সবাই সরকারের মদদপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে তাঁরা জড়িত। এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য তাঁরা ভাগীদার। তাঁদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে, তা যথেষ্ট নয়।

জাতীয় সংসদে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকলেও দেশের স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
১৩ ঘণ্টা আগে
সংসদে গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালনের পরিবর্তে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনীতি করতে চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি...
১৩ ঘণ্টা আগে
রামপুরা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো ঘটনা প্রমাণ করে সরকার নাগরিকদের নিরাপত্তা...
১৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার পর সংগঠন থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তবে ব্যক্তিগতভাবে না পাঠিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেন হামিম।
২১ ঘণ্টা আগে