
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
এ ব্যাপারে আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমাদের এ আন্দোলন যৌক্তিক ছিল, আমরা বিশ্বরোডের দিকে যাচ্ছিলাম অবরোধ করতে। তখন আমাদের ওপর হামলা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আজকে আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীরা কী করতে পারে। আমরা এই আন্দোলন আরও জোরদার করব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বেলি ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীকালে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীকালে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে